প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতোমধ্যেই জেনেছো, কোর্সটিকায় আমরা এসএসসি ২০২৫ পরীক্ষার জন্য বেশকিছু বিষয়ের সাজেশন প্রকাশ করেছি। আজ আমরা তোমাদের জন্য ssc bangla 1st paper suggestion 2025 শেয়ার করতে চলেছি। এ সাজেশনে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসের ভিত্তিতে প্রতিটি গল্প, কবিতা, নাটক ও উপন্যাসের ওপর এক্সক্লুসিভ সব প্রশ্ন ও উত্তর পাবে।
আমরা এসএসসি বাংলা ১ম পত্র সাজেশন ২০২৫ থেকে শুধু প্রশ্নই না, প্রয়োজনীয় উত্তরগুলোও যুক্ত করেছি। যা তোমরা প্রতিটি অধ্যায় থেকে পিডিএফ ফাইলে ডাউনলোড করে নিতে পারবে। নিচে ২০২৫ সালে এসএসসি পরীক্ষার্থীদের বাংলা ১ম পত্রের অধ্যায়গুলোর তালিকা তুলে ধরা হল।
বাংলা ১ম পত্র গল্প
২. বই পড়া – প্রমথ চৌধুরী
৩. আম আঁটির ভেঁপু – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৪. মানুষ মুহম্মদ (স.) – মোহাম্মদ ওয়াজেদ আলী
৫. নিমগাছ – বনফুল
৬. শিক্ষা ও মনুষ্যত্ব – মোতাহের হোনেন চৌধুরী
৭. প্রবাস বন্ধু – সৈয়দ মুজতবা আলী
৮. মমতাদি – মানিক বন্দ্যোপাধ্যায়
৯. একাত্তরের দিনগুলি – জাহানারা ইমাম
১০. সাহিত্যের রূপ ও রীতি – হায়াৎ মামুদ
বাংলা ১ম পত্র কবিতা
১. বঙ্গবাণী – আবদুল হাকিম
২. কপোতাক্ষ নদ – মাইকেল মধুসূদন দত্ত
৩. জীবন-সঙ্গীত – হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
৪. মানুষ – কাজী নজরুল ইসলাম
৫. সেইদিন এই মাঠ – জীবনানন্দ দাশ
৬. পল্লিজননী – জসীমউদ্দীন
৭. রানার – সুকান্ত ভট্টাচার্য
৮. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা – শামসুর রহমান
৯. আমার পরিচয় – সৈয়দ শামসুল হক
১০. স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হল – নির্মলেন্দু গুণ
বাংলা ১ম পত্র নাটক ও উপন্যাস
১. কাকতাড়ুয়া – সেলিনা হোসেন
২. বহিপীর – সৈয়দ ওয়ালিউল্লাহ
ক-অংশ: গদ্য
১. প্রমিতা ভালো গান করে সকল পর্যায়ে বেশ সুনাম কুড়িয়েছে। তাকে নিয়ে তার পরিবারের অনেক গর্ব। হঠাৎ সড়ক দুর্ঘটনায় বাকশক্তি হারিয়ে ফেলে সে। গান গাওয়া বন্ধ হয়ে যায় প্রমিতার। একসময় যারা তার বন্ধু ছিল তারা একে একে কেটে পড়ে। আজ তার পাশে কেউ নেই। সেও ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নেয়, সবার থেকে চোখের আড়াল হয়ে একাকিত্বকে সঙ্গী করে দিন কাটে তার।
ক. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?
খ. সুভাকে সুভার মা বিধাতার অভিশাপ মনে করে কেন? ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের প্রমিতার নিজেকে গুটিয়ে নেয়ার মধ্য দিয়ে সুভার মানসিকতার কোন দিক প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ. প্রমিতা ও সুভার প্রতি পরিজনদের আচরণ কীরূপ হলে তাদের জীবনের পরিণতি ভিন্ন হতে পারত? যৌক্তিক মতামত দাও।
২. উপল ও নিধি ভাইবোন। নিধি বড়, উপল ছোট। তাদের দুজনের বয়সের পার্থক্য পাঁচ। বাড়ির সামনে খোলা জায়গায় তারা খেলছিল। তাদের মা উঠানে বসে তরকারি কাটছিলেন। তিনি ঘরে ঢুকতেই উপল ও নিধি ছুটে গেল টকটকে লাল জামরুল কুড়াতে। মা দেখে তাদের শাসন করছিলেন। মা রান্নাঘরে যেতেই তারা বাইরে বেরিয়ে গেল। মা রান্না করে, কাপড়া কেচে গোসল করতে গেলেন। দ্বিপ্রহর হলেও নিধি ও উপল ফিরে আসেনি।
৩. জরিনা ৭০ বছরের বৃদ্ধা। অসুস্থতার কারণে সবাই তাকে সংসারের বোঝা মনে করে। অথচ ১৯ বছর বয়সে বিবাহ হওয়ার পর থেকে সংসারের বেড়াজালে সে বাঁধা ছিল। অবজ্ঞার কথা ভেবে সংসার ছেড়ে চলে যেতে ইচ্ছে হয়। কিন্তু স্বামী-সন্তান, আত্মীয়-স্বজনের মায়া ত্যাগ করতে পারে না।
৪. কক্সবাজারের রকিব ও নেপালের নবিন দুজনই চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ে। রকিব ঈদের ছুটিতে নবিনকে তাদের গ্রামের বাড়ি নিয়ে যায়। দুজনে সমুদ্র সৈকত, পাহাড়, ঝরনা, বৌদ্ধ মন্দির, শহিদ মিনার প্রভৃতি, স্থানে ঘুরে বেড়ায়। রকিবের পরিবারের অন্য সদস্যরাও তাকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করে। তাদের আদর- আপ্যায়ন ও আতিথেয়তায় নবিন এতই মুগ্ধ হয় যে, বিদায়বেলায় সে অশ্রুসিক্ত হয়ে যায়।
খ-অংশ: কবিতা
৫. সাহিদ ও জাহিদ দুই বন্ধু বিশ্ববিদ্যালয়ে পড়ে। সাহিদ বাংলা ভাষাকে খুব ভালোবাসে। অন্যদিকে জাহিদের বাংলা ভাষা ও সংস্কৃতি পছন্দ নয়। সে ইংরেজি জানা নিয়ে গর্ব করে। সাহিদ ক্ষুব্ধ হয়ে জাহিদকে বলে, “আমরা বাঙালি, বাংলা ভাষা আমাদের অহংকার।”
ক. ‘জুয়ায়’ শব্দের অর্থ কী?
খ. ‘মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি দেশী ভাষা উপদেশ মনে হিত অতি’- ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের জাহিদের মতো মানুষদের প্রতি কবি আবদুল হাকিম কী মনোভাব পোষণ করেন? ব্যাখ্যা কর।
ঘ. “উদ্দীপকের সাহিদ ও ‘বঙ্গবাণী’ কবিতার কবির বক্তব্য একই চেতনা থেকে উৎসারিত”- বিশ্লেষণ কর।
৬. নানামুখী প্রতিকূলতার জন্য পাঁচবার বিএ পরীক্ষায় অবতীর্ণ হয়েও কৃতকার্য হতে পারেনি কাশেম। বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের তিরস্কারে কাশেম কিছুটা বিচলিত হয়। এমন পরিস্থিতিতে কাশেম তার গ্রামের একজন বিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে ৬ষ্ঠ বারের মতো দৃঢ় মনোবলসহকারে পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কৃতকার্য হয়।
৯. ‘ক’ ইউনিয়নের চেয়ারম্যানের নাম শুনলে গ্রামের মানুষ ভয়ে কাঁপে। তার ইচ্ছামতো এলাকার সবকিছু পরিচালিত হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের তার বাড়িতে আশ্রয় দেয়। গ্রামের হাস-মুরগি, ছাগল, সবজি, ফলমূল প্রভৃতি জোরপূর্বক নিয়ে যায় সৈন্যদের জন্য। কেউ অবাধ্য হলে ঘর-বাড়ি জ্বালিয়ে দেয়। মুক্তিযোদ্ধাদের খোঁজখবর পাক হানাদারদের জানিয়ে দেয়। গ্রামের মেয়েদের ধরে নিয়ে যায় হানাদারদের ক্যাম্পে।
ক. বুধা প্রায়ই কী সাজত?
ঘ-অংশ: নাটক
১০. মাতৃহারা ঝিনু চাচার বাড়িতে বড় হয়। চাচি ঝিনুকে বোঝা মনে করে। ভাবে কোনো রকম পাত্রস্থ করতে পারলেই হয়। অবশেষে চাচি সতীনের সংসারে এক বৃদ্ধের সাথে বিয়ে দেয় ঝিনুকে। জীবন সচেতন ঝিনু এ বিয়ে মেনে না নিয়ে একদিন বাড়ি ছেড়ে অজানার পথে পাড়ি জমায়।
১১. আলমগীর তালুকদারের পরিবার জৌলুস হারিয়ে এখন শ্রীহীন প্রায়। যতটুকু আছে তাও ঘটের তলানিতে। আলমগীর সাহেব এ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। কিন্তু আলমাস মননে আধুনিক। ওসবে তার মাথাব্যথা নেই। বাবাকে বলে, “আমি এ যুগের ছেলে, শিক্ষাই আমার সম্পদ। আমায় নিয়ে ভেবো না, বাবা। জীবন পাল্টানোর পরশমণি আমার হাতের মুঠোয়।”
কীভাবে ডাউনলোড করবে: ওপরের “উত্তরমালা” অপশনে ক্লিক করলে তুমি এই বিষয়ের মডেল টেস্ট দেখতে পাবেন। সেখানে এই প্রশ্নগুলোর উত্তর পূর্ণাঙ্গ মডেল টেস্ট আকারে রয়েছে।
ওপরে আমরা ssc bangla 1st paper suggestion 2025 থেকে কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন তুলে ধরেছি। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পিডিএফ ফাইলে পাবে। তোমাদের পরীক্ষায় ভালো করার জন্য এ সাজেশটি দিয়ে প্রস্তুতি গ্রহণ করা খুবই জরুরী।
জোসেফ নূর তোমরা এসএসসি ২০২৫ সকল বিষয়ের সাজেশন পাবে। যা তোমরা PDF ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে অসুবিধা হলে আমাদের ফেসবুকে ইনবক্স করো। অন্যান্য বিষয়ের নোট ও সাজেশান্স পেতে আমাদের YouTube চ্যানেলটি SUBSCRIBE করতে পারো এই লিংক থেকে।
.png)