মৃত্যুর দুয়ার থেকে ফিরে যা বললেন তামিম




খুব সম্ভবত ২৪ ঘণ্টা আগে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তটার স্বাক্ষী হয়েছেন তামিম ইকবাল। দুই দু’বার  হার্ট অ্যাটাক করায় তাকে লাইফ সাপোর্ট পর্যন্ত যেতে হয়েছিল। এরপর তার হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয় রিং, তবুও চিকিৎসকরা বলছিলেন তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। আজ সকাল হতেই সেই শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তামিম। মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে তিনি এবার প্রার্থনারত মানুষদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন।


নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানুষের ভালোবাসা, পরস্পর পাশে দাঁড়ানোর এই নজির ধরে রাখার আহবান জানিয়েছেন তামিম। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক যখন জীবন সন্ধিক্ষণে, সেই সময় তার অতীতে করা মানুষের জন্য কিছু সহায়তার ঘটনা সামনে আসে। তেমনই একটি ঘটনা উল্লেখ করে তামিম লিখেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।


তিনি আরও লিখেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?




এভাবে যে কারও বিপদে পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন দেশসেরা এই ওপেনার, ‘কিছু ঘটনা আমাদের বাস্তবতা মনে করিয়ে দেয়, জানিয়ে দেয় যে জীবন আসলে কতটা ছোট। আর এই ছোট জীবনে আর কিছু করতে না পারি, সবাই যেন একে অপরের বিপদে পাশে দাঁড়ায়— এটিই আমার অনুরোধ।


আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’, আরও যোগ করেন তামিম।


প্রসঙ্গত, গতকাল (সোমবার) ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। বুকে ব্যথা নিয়ে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে যান। পরে জানা যায়, দুবার হার্ট অ্যাটাক হয়েছে তামিমের। হার্টে ব্লক ধরা পড়ার পর রিংও পরানো হয়েছে। আজ সকাল থেকে তার অবস্থার আরও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে আগামী তিন মাস তাকে পর্যবেক্ষণে রাখা হবে।


About the Author

আমাদের ওয়েবসাইট "জোসেফ নূর.কম” আপনাদের স্বাগতম । আমরা একটি ভিন্ন প্রজন্মের স্বপ্ন দেখি। আমরা অধিক চিন্তাশীল প্রজন্ম গড়তে চাই, আলাদা মানুষ যাদের আগে চিন্তা করার অভ্যাস থাকবে। আমরা মানুষ কেন? কারণ আমরা চিন্তা করি, এবং সেই চিন্তাকে মুক্তচিন্তা হতে…

Post a Comment

আপনার একটি মন্তব্য একজন ব্লগারকে ভালো কিছু লিখার অনুপ্রেরণা ও মনোবল যোগাতে সাহায্য করে তাই প্রতিটি পোস্ট পড়ার পর আশা করি নিজের মতামত জানাতে ভুলবেন না।
Cookie Consent
FreemiumTech serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.